টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ১৭.৩৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৪০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২৯টি নমুনা পরীক্ষা করে আরও ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মির্জাপুর উপজেলায় ২৭ জন, গোপালপুরে ২৫ জন, টাঙ্গাইল সদরে ২৩ জন, নাগরপুর ও মধুপুরে ১৬ জন করে, ঘাটাইলে ১৩ জন, কালিহাতীতে ১০ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে চার জন করে, বাসাইলে তিন জন, সখীপুরে দুজন এবং ধনবাড়ীতে একজনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা ও জেলার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা এক হাজার ৪২৭ জন।