ডব্লিউএইচও ও কারিগরি কমিটির মতামতে ১২-১৭ বছর বয়সীদের টিকার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও কারিগরি কমিটির মতামত সাপেক্ষে সরকার ১২ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের করোনা টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এই বয়সের শিশু-কিশোররা জনসংখ্যার একটি বিশাল অংশ। তাদেরকে টিকা দিতে গেলে আমাদের অনেক টিকার প্রয়োজন হবে।'
চলতি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় আড়াই কোটি ডোজ টিকা পাবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।