ঢাকার পথে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা
ছবি: সংগৃহীত
কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে টিকার এই চালান নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।