নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ১৮.৪১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও ৯৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ।

আজ রোববার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জন মারা গেছেন। তাদের বয়স ৩০ থেকে ৭০ এর মধ্যে।'

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২১ হাজার ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮০০ জন এবং মারা গেছেন ২৭৮ জন।