নোয়াখালীতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৩৩.৯৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

গত কয়েক দিনে জেলায় করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৮৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

নতুন শনাক্ত রোগী নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২১ জনে। এ ছাড়াও জেলায় মোট মৃত্যু ২০৪।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, 'জেলায় শনাক্ত রোগীদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪ শতাংশ।'