নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৮ শতাংশ, মৃত্যু ১
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
এর আগে, ৩ আগস্ট সর্বোচ্চ ২৯৩ জনের করোনা শনাক্ত হয়।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন মাসুম ইফতেখার ডেইলি স্টারকে বলেন, 'নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে সাত জন, বেগমগঞ্জ ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলে একজন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন এবং কবিরহাটে ১৯ জন আছেন।'
তিনি বলেন, 'জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। এরমধ্যে সদর উপজেলায় মারা যান ৩৬ জন, সুবর্ণচরে ছয় জন, হাতিয়ায় তিন জন, বেগমগঞ্জে ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জে চার জন এবং কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার এক দশমিক ১৩ শতাংশ। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক এক শতাংশ।'
জেলায় আইসোলেশনে আছেন পাঁচ হাজার ৫৩ জন। শহীদ ভুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৮৭ জন।