পর্যাপ্ত টিকা পাওয়ার পর আবার গণটিকা কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক। ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড-১৯ টিকার স্বল্পতার কারণে সরকার সারাদেশে গণটিকা কার্যক্রম চালাতে পারছে না।
মন্ত্রী বলেন, বিশেষ গণটিকাদান কার্যক্রমে আমরা একদিনে ৩৪ লাখ মানুষকে টিকা দিয়েছি। আমরা পর্যাপ্ত টিকা পাওয়ার পর আবারও এ ধরনের কর্মসূচি পরিচালনা করবো।
আজ রোববার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এ অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।