বছরে সর্বনিম্ন ১ জনের মৃত্যু, শনাক্ত ১.১৮ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনের করোনা শনাক্ত হলো।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গতকাল করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১.১২ শতাংশ। ১ নভেম্বর ২ জনের মৃত্যু হয়েছিল।