বরিশাল বিভাগে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬.৯৭ শতাংশ
বরিশার বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেনl এই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ২৩ জন মারা গেছেন। এদের মধ্যে শুধু করোনায় মারা গেছেন আট জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ৫৩৬ জনেরl
বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮১৭ জন ও মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৬১৮ জন।
বিভাগে মোট ৭২৩টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ১৯৫ জনl শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।
মৃত ২৩ জনের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে তিন জন এবং অন্যান্য জেলায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজামান শাহীন জানান, শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে মোট এক হাজার ১১৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে।
ওই হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৭৭ জন চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯২ জন করোনা পরীক্ষা করান। এরমধ্যে ৬০ জন করোনা পজিটিভ। আক্রান্তের হার ৩১ দশমিক ২৫ শতাংশ।