মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় শনাক্ত ১১.৫৪ শতাংশ, মৃত্যু ১
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুল খালেক (৫২) ময়মনসিংহের দাপুনিয়ার বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন সাত রোগীসহ ১৪৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে আট জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে চার জন হাসপাতাল ছেড়ে গেছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।
হাসপাতালের ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন মোট ৪১ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন নয় জন।