মানিকগঞ্জের ১৫৪২ এইচএসসি পরীক্ষার্থী পাচ্ছে করোনার টিকা
আজ শনিবার মানিকগঞ্জের ১ হাজার ৫৪২ এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার
মানিকগঞ্জে ১ হাজার ৫৪২ এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার সকাল ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. লুৎফর রহমান টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সব শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে।
গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়।
ডা. লুৎফর রহমান জানান, আজ ১ হাজার ৫৪২ জনকে টিকা দেওয়া হবে। মানিকগঞ্জে এর আগে ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৩৭৬ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।