মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ৩৪.৯৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চার জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা যান।
একই সময়ে ৩৬৯টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৯৬ শতাংশ।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২০০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৭ জন।'
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৫৩ জন, হরিরামপুরের ২৪ জন, সিংগাইরের ১৮ জন, ঘিওরের ১৫ জন, শিবালয়ের ১২ জন, সাটুরিয়ায় ছয় জন ও দৌলতপুরের একজন আছেন।'
তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮০১ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৭৭ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১১২ জন।'