মাস্ক না পরায় রাজধানীতে জরিমানা, মুচলেকা
সরকারের পূর্বঘোষিত ১১ দফা বাস্তবায়নে আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন প্রান্তে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। বাস ও রাস্তায় মাস্ক না পরায় অনেককে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
রাজধানীর শাহবাগ থেকে দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক পলাশ খান জানান, বাসে বা রাস্তায় যাদের মাস্ক নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে।
শাহবাগে দায়িত্বরত নির্বাহী মেজিস্ট্রেট সঞ্জীব দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২ টা থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। মানুষকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি বিষয়ে উপদেশ দেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, 'মাস্ক না পরলে কাউকে ৫০ টাকা করে জরিমানা আবার কাউকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।'