মেড ইন বাংলাদেশ করোনা টিকা আগামী বছর: সালমান এফ রহমান

স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের ওষুধ কোম্পানিগুলো প্রস্তুত হচ্ছে। আগামী বছরের মধ্যে আমরা বাংলাদেশে তৈরি করোনা টিকা পাবো।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আগামী ৬ সপ্তাহের মধ্যে কেবল করোনা টিকার জন্য আলাদা একটি প্ল্যান্টের নির্মাণ কাজ শেষ করবে। এছাড়া ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি চীনা কোম্পানির সঙ্গে টিকা তৈরির জন্য একটি চুক্তি সই করেছে।'

সালমান এফ রহমান আরও বলেন, 'বেক্সিমকো বাংলাদেশে করোনা টিকা তৈরির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট ছাড়াও ফাইজার, মডার্নাসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছে।'

'বিশ্বব্যাপী করোনা মহামারি চলমান থাকার সম্ভাবনা আছে। তাই স্থানীয়ভাবে টিকা উৎপাদন করা প্রয়োজন,' যোগ করেন তিনি।