রংপুরে বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ২২.৩৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর 

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ দিনে বিভাগে ১৩৭ জন করোনায় মারা গেছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় রংপুর জেলায় পাঁচ জন, গাইবান্ধায় তিন জন, দিনাজপুরের দুজন এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামে একজন করে মারা গেছেন।

এ নিয়ে বিভাগে এ পর্যন্ত এক হাজার ৫৭ জন করোনায় মারা গেছেন। তাদের মধ্যে দিনাজপুরে ২৯৮ জন, রংপুরে ২৪২ জন, ঠাকুরগাঁওয়ে ২০২ জন, নীলফামারীতে ৭৬ জন, পঞ্চগড়ে ৬৬ জন, কুড়িগ্রামে ৫৯ জন, লালমনিরহাটে ৫৭ জন ও গাইবান্ধায় ৫৭ জন মারা গেছেন।