রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ১৮.৮৪ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৮ দশমিক ৮৪ শতাংশ।
আজ শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত বিভাগে ৪৭ হাজার ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, নতুন দশ জন নিয়ে বিভাগে মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ১৪ জনে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের রংপুরে চার জন, দিনাজপুরে দুই জন, ঠাকুরগাঁওয়ে দুইজন, নীলফামারীতে একজন ও গাইবান্ধায় একজন মারা গেছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৬৪ জন, রংপুরে ৪০ জন, গাইবান্ধায় ১৮ জন, কুড়িগ্রামে ১৩ জন, নীলফামারীতে ১১ জন, লালমনিরহাটে ১০ জন, পঞ্চগড়ে দুই জন ও ঠাকুরগাঁওয়ে একজনের করোনা শনাক্ত হয়।