রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ১১.৫৪ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে তিন জন এবং পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায় একজন করে মারা গেছেন।
নতুন ১৩৯ জনসহ বিভাগে এ পর্যন্ত ৫২ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক হাজার ১৬৫ জন মারা গেছেন।
বিভাগের মধ্যে দিনাজপুর জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন। এছাড়া, রংপুরে ২৭২ জন, ঠাকুরগাঁওয়ে ২৩২ জন, নীলফামারীতে ৮৫ জন, পঞ্চগড়ে ৭৪ জন, কুড়িগ্রামে ৬৫ জন, গাইবান্ধায় ৬১ জন ও লালমনিরহাটে ৬০ জন মারা গেছেন।