রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ২৪.০৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর 

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৪ দশমিক ০৩ শতাংশ।

আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর জেলার চার জন ও ঠাকুরগাঁওয়ের দুই জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে রংপুর জেলায় ৮৫ জন, দিনাজপুরে ৫৫ জন, কুড়িগ্রামে ৫৪ জন, ঠাকুরগাঁওয়ে ৪৮ জন, পঞ্চগড়ে ৩১ জন, নীলফামারীতে ২৯ জন, গাইবান্ধায় ২৮ জন ও লালমনিরহাটে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় এক হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দিনাজপুরের ২৯৮ জন, রংপুরের ২৪৬ জন, ঠাকুরগাঁওয়ের ২০৪ জন, নীলফামারীর ৭৬ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৭ জন মারা গেছেন।