রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২১.৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে ১৪টি নমুনা পরীক্ষা করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৯১ জন। জেলায় করোনা মারা গেছেন ৩৪ জন।
জেলা জেনারেল হাসপাতালে সিপিআর ল্যাবে রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। 
করোনা সংক্রমণের হার বিবেচনায় ঢাকা ও রাঙ্গামাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সংক্রমণের হার বিশ্লেষণ করে জোনগুলো চিহ্নিত করা হয়েছে।
রেড জোনে থাকা রাঙ্গামাটি জেলা সদরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছে জেলার মোবাইল কোর্ট। সম্প্রতি এক জরুরি সভায় সরকারি নির্দেশনা মোতাবেক ১১ দফা বিধিনিষেধ মানতে সবাইকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।