রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার করোনার উপসর্গ ছিল।

আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মারা যাওয়া ব্যক্তি নওগাঁর বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৭ জনের শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষা করে ৩ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ, জয়পুরহাটে শূন্য দশমিক ৯২ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৬ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১১৩ জন।