ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩১৫ রোগী হাসপাতালে, মৃত্যু ১

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৩ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ১ হাজার ৪৬০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের। গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১১৩১ জন ও ঢাকার বাইরে ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।