ডেঙ্গু: চলতি বছর আক্রান্ত ২৫ হাজার ছাড়ালো
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ২৫ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৯৬ জন মারা গেছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩২ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ১ হাজার ৪১০ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৬ জনের মধ্যে চলতি মাসে ৫ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৪৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১১২ জন।