ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি আরও ১৮২ জন

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫১৮ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৪৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৯ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ২ হাজার ৩২১ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৭৪ জন।