ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৪ জন

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি আছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে নতুন বছরের জানুয়ারি মাসে দেশে ৯১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। নতুন বছরে এ পর্যন্ত কেউ ডেঙ্গুতে মারা যাননি।

গত বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।