শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসাবে ৭ প্রতিষ্ঠান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবরেটরি বসাতে ৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডি এম এফ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
আগামী তিন থেকে ছয় দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলো বিমানবন্দরে ল্যাবরেটরি স্থাপন করবে।