সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, শনাক্ত ২১.২৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ২৭ জন মারা গেলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

তবে, এ সাত দিনে কোনো করোনা রোগী মারা যাননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২৮ শতাংশ।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে ৫৭২ জনের এবং করোনায় ৮৫ জনের মৃত্যু হয়েছে।