সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা আসবে আগামীকাল

স্টার অনলাইন রিপোর্ট

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা আগামীকাল শনিবার সকালে ঢাকা পৌঁছাবে।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।