২৪ ঘণ্টায় খুলনা বিভাগে শনাক্ত ৪২২, মৃত্যু ১১
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪২২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সেখানে মারা গেছেন ১১ জন।
এর আগের ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা আক্রান্ত ৪২৩ জনকে শনাক্ত করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চার জনের মৃত্যু হয়েছে যশোরে। এ ছাড়া, খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহে দুই জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগে মোট দুই হাজার ৮৭৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ১৩১ জন। বাকিদের মধ্যে ৭৬ জন কুষ্টিয়ার, ১৬ জন বাগেরহাটের, ৭৩ জন যশোরের, ৩০ জন সাতক্ষীরার, ২০ জন চুয়াডাঙ্গার, ১২ জন মেহেরপুরের, ১৫ জন মাগুরার, ১২ জন নড়াইলের ও ৩৭ জন ঝিনাইদহের। এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৬২৬ জনের।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৮৯ জনের। এ ছাড়া, যশোরে ৪৩৬, ঝিনাইদহে ২৪৮, চুয়াডাঙ্গায় ১৮২, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১০৮,
সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় এবং আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন।