একই পরিবার থেকে ব্যাংকের পরিচালক ৩ জনে নামিয়ে আনার নির্দেশ
ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩ অনুযায়ী, একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা ৩ জনে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর সংশোধনী অনুযায়ী একই সময়ে একটি ব্যাংকের পরিচালনা বোর্ডে একই পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্য বসতে পারবেন। কিন্তু, ২০১৮ সালে আইনটিতে পরিবর্তন আনা হয়।
এরপর চলতি বছরের ২১ জুন জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে, একক পরিবারের পরিচালকের সংখ্যা ৩ জনের বেশি হতে পারবে না।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মেনে চলতে একই পরিবারের ৩ জনের বেশি বোর্ডে থাকলে কাউকে পদত্যাগ করতে হলে সংশ্লিষ্ট পরিচালকদের পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে হবে। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে পরিচালক বেছে নিতে বোর্ড মিটিংয়ে লটারির আয়োজন করতে হবে।