মুরগির ডিমের ডজন ১৫০, হাঁসের ডিমের ডাবল সেঞ্চুরি
এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে হাঁস ও মুরগির ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের দাম ২১০ টাকা।
১ অক্টোবর ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন
সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ৪০ টাকাও বেড়েছে
এক সপ্তাহের ব্যবধানে শিম ও গাজরের দাম ৪০ টাকা বেড়ে যথাক্রমে ১৮০ ও ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।। এক সপ্তাহ আগে শিম ও গাজরের কেজি ছিল যথাক্রমে ১৪০ ও ১২০ টাকা।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
‘জিনিসপত্রের দাম বাড়ায় মেহমানদের এখন আর আপ্যায়ন করতে পারি না’
‘আমার কোনো সন্তান নেই। আত্মীয়-স্বজনদের সন্তানদের আমি সবসময়ই নিজের ছেলেমেয়ের মতো ভালোবাসি, আমি সবসময়ই তাদেরকে ২ হাত ভরে দিয়েছি। কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদেরকে আর আগের মতো ভালো খাওয়াতেও পারছি না...’
২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২২ পূর্বাহ্ন
পাম তেলের দাম লিটারে ১২ ও চিনি কেজিতে ৬ টাকা কমলো
আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার খুচরা পর্যায়ে খোলা পাম সুপার তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ৬ টাকা কমিয়েছে সরকার।
২২ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ অপরাহ্ন
ডিমের দাম ডজনে বেড়েছে ২৫ টাকা, বেগুন কেজিতে ২০
ডিমের দাম ২ সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে ২৫ টাকা। এ মাসের শুরুর দিকে প্রতি ডজন মুরগির ডিম (লাল) বিক্রি হতো ১১৫ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বেড়েছে বেগুনসহ অন্যান্য সবজির দাম।
১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪০ পূর্বাহ্ন
চালের কেজি ১ টাকা, তেলের লিটার ৪ টাকা!
চাল আর ডালের কেজি ১ টাকা, তেলের লিটার ৪ টাকা আর ডিমের ডজন ৩ টাকা! আছে জামাকাপড়ও।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ অপরাহ্ন
কারওয়ান বাজারে ৫৮ টাকা কেজির নিচে চাল নেই
পাইকারি বাজারে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমলেও খুচরা বাজারে অপরিবর্তিত আছে। আজ শনিবার কারওয়ান বাজার ও এর আশেপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন
জীবন এখন যেমন: কম কিনছেন কম খাচ্ছেন
মো. সাবাব হোসাইন (ছদ্মনাম) পেশায় একজন গার্মেন্টস কর্মকর্তা। বয়স ৫০ এর বেশি। বাড়ি হবিগঞ্জে। গত ২ মাসে খাবারসহ অন্যান্য খরচ মিলে তার ব্যয় বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। তবে আয় ১ টাকাও বাড়েনি।
৩০ আগস্ট ২০২২, ০২:৩৫ অপরাহ্ন
ভরসা যখন ‘ফাটা ডিম’
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় কম দামে ‘ফাটা ডিম’ কিনতে শুরু করেছেন নিম্ন আয়ের মানুষ।
২৯ আগস্ট ২০২২, ০৯:৫৪ পূর্বাহ্ন
কাঁচামরিচের কেজি কারওয়ান বাজারে ৪০, হাতিরপুলে ১২০
রাজধানীর কারওয়ান বাজারে আজ সোমবার সকাল ৬টার দিকে গিয়ে কাঁচামরিচের দাম জিজ্ঞেস করতেই চমকের শুরু। প্রতি পাল্লা (৫ কেজি) মরিচের দাম ২০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৪০ টাকা। অথচ ১৭ দিন আগে কাঁচামরিচ ছিল ২৪০ টাকা কেজি।
২৯ আগস্ট ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন
'সপ্তাহে একবারও বাচ্চাদের প্লেটে ডিম, মাছ বা মাংস দিতে পারি না'
'চালের দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে, মাছের দাম-মুরগির দাম বেড়েছে। সব ধরনের সবজি এখন বাজারে ৬০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিনির কেজি ৮০ টাকা ছিল ১ মাস আগেও। এখন সেই চিনি ৯০ টাকা কেজি কিনতে হচ্ছে। সব মিলিয়ে আমার পরিবারের সবাই খাওয়া কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। সপ্তাহে একবারও বাচ্চাদের প্লেটে একটি ডিম বা এক টুকরো মাংস বা মাছ দিতে পারি না।'
২৭ আগস্ট ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
বেশি দামে চাল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
চালের কেনা দামের রশিদ দেখাতে না পারা, মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রি করা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে নারায়ণগঞ্জে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২২ আগস্ট ২০২২, ০১:২৮ অপরাহ্ন
চট্টগ্রামে ডিমের ৩ আড়তদার ও ২ খুচরা বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
চড়া দামে ডিম বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে ৩ আড়তদার ও ২ খুচরা বিক্রেতাকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২০ আগস্ট ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন
সাভারে পাইকারিতে চালের দাম বেড়েছে ৩-৬ টাকা, খুচরায় ৬-১০
ঢাকার সাভারে পাইকারি বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৬ টাকা। খুচরা বাজারে দাম বেড়েছে আরও বেশি। ক্রেতাদের চাল কিনতে প্রকার ভেদে ৬ থেকে ১০ টাকা বেশি গুণতে হচ্ছে।
২০ আগস্ট ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
চালের দাম বৃদ্ধিতে দরিদ্র ও মধ্যবিত্তের নাভিশ্বাস
দিনমজুর আজমত আলীর বাড়ি উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায়। এক সপ্তাহ আগেও তিনি ৪৪-৪৫ টাকা কেজি দরে মোটা চাল কিনতেন। তবে গতকাল বাজারে গিয়ে জানতে পারেন, চালের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকায়।
২০ আগস্ট ২০২২, ০১:৫৩ অপরাহ্ন
ডিম মজুদ-বেশি দামে বিক্রি, সাভারে ৩ ব্যবসায়ীকে জরিমানা
সাভারের আশুলিয়ায় বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে ৩ ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২০ আগস্ট ২০২২, ১২:১১ অপরাহ্ন
দিনাজপুরে চাল কেজিতে বেড়েছিল ৮-১০ টাকা, কমেছে ২-৩ টাকা
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দিনাজপুরে বিভিন্ন জাতের চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছিল। তবে আজ বৃহস্পতিবার থেকে দিনাজপুরে পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। পাইকারি বাজারে চালের দাম প্রতি ৫০ কেজির বস্তায় কমেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। অর্থাৎ, পাইকারি বাজারে কেজিতে ২-৩ টাকা কমেছে চালের দাম।
১৮ আগস্ট ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে, দেশে কমে না: ক্যাব
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ক্রমাগত কমানোর কথা উল্লেখ করে দেশেও এর দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
১৬ জুলাই ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
দাম বেড়েছে টয়লেট্রিজ সামগ্রীর
সম্প্রতি খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি টয়লেট্রিজ সামগ্রী ও ঘর পরিষ্কার রাখার উপকরণের দামও বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।
৬ জুলাই ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
৯৫ কোম্পানিকে ৪ লাখ টন চাল আমদানির অনুমতি
সরবরাহ বাড়িয়ে চালের দাম কমাতে ৯৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
২ জুলাই ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন