সাইফের জন্মদিনে কারিনার রোমান্টিক ‘ফটো ডাম্প’, দেখুন ৭ ছবি

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্মদিন ছিল গতকাল রোববার। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে স্বামী সাইফের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা প্রায়ই ইনস্টাগ্রামে সাইফের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত ও পারিবারিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

Image
saif-karina 6.

কারিনার শেয়ার করা একটি ছবিটিতে তাদেরকে একটি বিলাসবহুল ইয়টে বসে সেলফি তুলতে দেখা যায়। 

Image
saif-karina

আরেকটি ছবিতে সাইফের পরনে ছিল সাদা শার্ট ও লাল শর্টস। সাদা বিকিনিতে আকর্ষণীয় লুকে দেখা যায় কারিনাকে।

Image
saif-karina 5

সাইফ গাড়ি চালাচ্ছেন আর কারিনা তার পাশে বসে সেলফি তুলছেন, এরকম একটি ছবিও শেয়ার করেছেন কারিনা। 

Image
saif-karina 4

আরেকটি ছবিতে দূর থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে সাইফকে। এই ছবিতে সাইফকে তার দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর আলী খানের সঙ্গে হাঁটতে দেখা যায়।

Image
saif-karina 7.

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে কারিনা লিখেছেন, আমার সারা জীবনের সঙ্গীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা...তোমাকে ছাড়া জীবনটা একঘেয়ে হতো! এই ইনস্টাগ্রাম পোস্টের সব কটি ছবিই সাইফ দেখে দিয়েছে। আমি তার ছবি পোস্ট করলে সে খুব ভালোবাসে।