ধানুশ-ম্রুণালের সম্পর্ক ভাঙনের গুঞ্জন!

স্টার অনলাইন ডেস্ক

সম্প্রতি ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে ঘিরে প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছিল। যদিও দুজনের কেউই কখনো প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা বাড়তে থাকে। 

তবে এবার নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেওয়ার আগেই নাকি তাদের সম্পর্কের ইতি ঘটেছে।

Mrunal Thakur Wallpaper 4K, 2025, 8K, Indian actress
ম্রৃণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চলা সম্পর্কের গুঞ্জনের পর ধানুশ ও ম্রুণাল ঠাকুর নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুজনের কেউই কখনো এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবুও বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি এবং পারস্পরিক যোগাযোগ নেটিজেনদের নজর কাড়ে। বিশেষ করে ম্রুণাল ঠাকুর অভিনীত সন অব সারদার-২ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর এই গুঞ্জন আরও জোরালো হয়।

Dhanush defends his childhood struggles amid troll claims of privilege;  says, “We didn't have any money to buy idlis” : Bollywood News - Bollywood  Hungama
ধানুশ। ছবি: সংগৃহীত

এর আগে ধানুশের বিয়ে হয়েছিল দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে। ২০০৪ সালের ১৮ নভেম্বর তাদের বিয়ে হয়।

এই দম্পতির দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে তাদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়।

Mrunal Thakur's gold tissue sari captures light like molten metal | Vogue  India
ম্রৃণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

ধানুশকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র কারাতে। তিনি করাসামি নামের এক পুরনো ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন, যিনি পারিবারিক জমি ফিরে পেতে এবং বাবার শেষ ইচ্ছা পূরণ করতে আবারও পুরোনো জীবনে ফিরে যেতে বাধ্য হন।

অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে হে জাওয়ানি তো ইশক হোনা হে সিনেমাতে।