বিপৎসীমার কাছাকাছি যমুনার পানি 

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে যমুনা নদীর পানি। উজানের ঢলে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও, বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা নেই।
২১ আগস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যাকবলিত মানুষের

উজানে ভারত থেকে পাহাড়ি ঢল আসা বন্ধ হওয়ায় আজ শুক্রবার দুপুর ১২টা থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে। এদিন দুপুর ১২টার আগে তিস্তার পানি হাতীবান্ধার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে ছিল। তবে, ৩৮ সেন্টিমিটার পানি কমে বিকেল ৪টা থেকে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
২০ আগস্ট ২০২১, ০৩:৩১ অপরাহ্ন

বর্ষায় ভরা পদ্মায় বালির ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড

উজান থেকে বয়ে আসা পানির তোড়ে পদ্মার দুকূল যখন ফুঁসে উঠেছে, তখন ভেসে যাওয়ার ঝুঁকিতে থাকায় বালির ব্যাগ ফেলা শুরু হয়েছে রাজশাহীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র টি-গ্রোয়েনে।
২০ আগস্ট ২০২১, ১২:১৩ অপরাহ্ন

লালমনিরহাটে পানিবন্দি তিস্তাপাড়ের প্রায় ২০ হাজার মানুষ

বৃষ্টি আর উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তার পানি। ফলে লালমনিরহাটে তিস্তাপাড়ের ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
২০ আগস্ট ২০২১, ০২:৪০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে নদীতে পানি বাড়ছে, মাঝারি বন্যার আশঙ্কা

অব্যাহতভাবে যমুনা নদীর পানি বাড়ার ফলে মানিকগঞ্জ জেলায় কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি ও গাজীখালি নদীতেও পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবাদি জমি তলিয়ে যেতে শুরু করেছে।
১৭ আগস্ট ২০২১, ০২:১৯ অপরাহ্ন

লালমনিরহাটে তিস্তার পানি আজও বিপৎসীমার উপরে

উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৭ আগস্ট ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ১ হাজার ২৯৭, আহত ৫ হাজার ৭শ’র বেশি

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ২৯৭ জনের মৃত্যু এবং পাঁচ হাজার ৭০০’র বেশি মানুষের আহতের খবর পাওয়া গেছে।
১৬ আগস্ট ২০২১, ০৬:৫১ পূর্বাহ্ন

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪, আহত ১৮শ’র বেশি

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু এবং ১৮শ’র বেশি মানুষের আহতের খবর পাওয়া গেছে।
১৫ আগস্ট ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন

হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা

পশ্চিম হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। এতে ক্যারিবিয়ান দেশটিতে বেশ কয়েকজনের মৃত্যু এবং ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২১, ০৩:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

বন্দর নগরী চট্টগ্রাম এবং সংলগ্ন এলাকায় আজ সোমবার সন্ধ্যায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।
৯ আগস্ট ২০২১, ০৫:৪২ অপরাহ্ন

তিস্তা ভাঙছেই

ভাঙছে নদী গড়ছে চর। ভূমিহীন গৃহহীন ও নিঃস্ব হচ্ছেন মানুষ। এভাবে চলছে তিস্তাপাড়ের জীবন। লালমনিরহাটে বেশ কয়েকটি স্থানে তিস্তায় ভাঙন চলছে। অনেকের ভিটামাটি, আবাদি জমি ও ফলের বাগান চলে গেছে নদীগর্ভে।
৬ আগস্ট ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ১৫ বছরের রেকর্ড বৃষ্টিপাত 

বঙ্গোসাগরে লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে এবারের বৃষ্টিপাত ১৫ বছরের রেকর্ড ভেঙ্গেছে। ২৭ জুলাই সকাল থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত পটুয়াখালী আবহাওয়া দপ্তর ৩৯২ দশমিক ০২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। ২০০৬ সালের জানুয়ারির পর জেলায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
৩১ জুলাই ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

ভোলা, বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বৃষ্টি, উজানে পানির ঢল, পূর্ণিমা ও ঝড়ো হাওয়ার কারণে নদ-নদীর পানি বেড়ে ভোলা, পটুয়াখালী ও বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বিভাগের নয়াভাঙ্গানি, বিষখালী, পায়রা, মেঘনা ও তেতুলিয়া নদীতে ধারাবাহিকভাবে পানি বাড়তে শুরু করেছে।
৩০ জুলাই ২০২১, ০২:০২ অপরাহ্ন

৩০ সেকেন্ডে লণ্ডভণ্ড ৩০ পরিবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে ৩০টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে শত শত গাছ।
২৯ জুলাই ২০২১, ১২:১২ অপরাহ্ন

টানা বৃষ্টিতে সাতক্ষীরার ৬০ ভাগ ঘের ও পুকুর ভেসে গেছে

টানা তিনদিন ধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সাতক্ষীরার জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অধিকাংশ মানুষের বাড়ির আঙ্গিনায় পানি থইথই করছে। একাকার হয়ে গেছে জেলার অন্তত ৬০ ভাগ মাছের ঘের ও পুকুর। তলিয়ে গেছে আমন ফসল, বীজতলা ও সবজি খেত। ভারী বৃষ্টিতে সাতক্ষীরা শহরের কয়েকটি এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
২৯ জুলাই ২০২১, ১২:০৩ অপরাহ্ন

বজ্রপাতে হতাহত ঠেকানোর ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ

দেশে বজ্রপাতে হতাহত ঠেকাতে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে।
২৭ জুলাই ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন

কুতুবদিয়ায় জোয়ারের পানিতে বায়ুবিদ্যুৎ কেন্দ্রসহ ১০ গ্রাম প্লাবিত

দেশের মূল-ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া সাগরের জোয়ারের পানিতে তলিয়ে গেছে আলী আকবর ডেইল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।
২৪ জুলাই ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারে ভূমিধসে ৫ রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় ভূমিধসে পাঁচ জন রোহিঙ্গা মারা গেছেন। এছাড়া, টেকনাফ ও মহেশখালীতেও ভূমিধসে একজন করে মারা গেছেন।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৭, আহত ১১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাঁকার তেলিখাড়ি ঘাটে বুধবার বজ্রপাতে পাঁচ নারীসহ অন্তত ১৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরপাঁকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

ভাঙনের কবলে মানিকগঞ্জের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

পদ্মার ভাঙনের কবলে পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে বিদ্যালয়টির এক-তৃতীয়াংশের বেশি নদীগর্ভে চলে গেছে। ভাঙন অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যালয়টির সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন