১০ জেলায় স্বল্প মেয়াদি বন্যার সম্ভাবনা, সপ্তাহজুড়েই থাকবে বৃষ্টি

দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও ‍উত্তর মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা দেখা দিতে পারে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

তিস্তায় ধসে গেছে বাঁধের ব্লক-পিচিং, ভাঙন ঝুঁকিতে শতাধিক ঘর-বাড়ি

উজানের ঢলে রংপুরের গংগাচড়া উপজেলায় তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের ব্লক-পিচিং ধসে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ার শতাধিক ঘর-বাড়ি।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

শাহজাদপুরে যমুনার ভাঙনে শতাধিক বাড়িঘর বিলীন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাঁচিল শরিফ মোড় গ্রামের নদীপারের বাসিন্দা কোহিনূর বেগমের কান্না যেন থামছে না। এক সপ্তাহ আগেও যে বাড়িতে ছিল তার সাজানো সংসার সেই বাড়িটি তার চোখের সামনেই নদীতে বিলীন হয়ে গেছে।
১৮ জুলাই ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন

এখনও পানিবন্দি তিস্তাপাড়ের অন্তত ৫ হাজার মানুষ

উজানের ভারত থেকে পাহাড়ি ঢল আসা বন্ধ হওয়ায়, কমেছে তিস্তা নদীর পানি। নদীতে পানি প্রবাহ বিপৎসীমার নিচে থাকলেও, বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এখনো আছে বানের পানি। লালমনিরহাটের সদর, আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী প্রায় ২০টি গ্রামে পাঁচ হাজারেরও বেশি মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন। এসব এলাকার রাস্তা-ঘাট ও ফসলের খেত তলিয়ে রয়েছে বানের পানিতে।
১৭ জুলাই ২০২১, ০৩:০৪ অপরাহ্ন

সিডরের ধকল এখনও কাটেনি পায়রা পাড়ের মানুষের

প্রমত্তা পায়রা নদীর পাড়ের জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ গ্রাম ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত বছর ঘূর্ণিঝড় আম্পান ও এ বছর ইয়াসের সময়ও প্লাবিত হয় এখানকার জনবসতি। ঘূর্ণিঝড় ছাড়াও, বর্ষাকালে প্রতি অমাবস্যা আর পূর্ণিমার স্ফীত জোয়ারে প্লাবিত হয় গ্রামের অধিকাংশ এলাকা।
১৪ জুলাই ২০২১, ০২:২১ অপরাহ্ন

ভাঙনের কবলে মানিকগঞ্জের ৩ উপজেলার বিস্তীর্ণ এলাকা

পদ্মা ও যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার কয়েকশ ঘর-বাড়ি, আবাদি জমি এবং বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙনের আশঙ্কায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে নদী তীরবর্তী এসব অঞ্চলের মানুষের।
১৪ জুলাই ২০২১, ১২:৩৮ অপরাহ্ন

দুর্ভোগে তিস্তাপাড়ের বানভাসিরা

তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নামলেও বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে এখনও নামেনি পানি। এখনও এসব এলাকার ঘর-বাড়িতে রয়ে গেছে বানের পানি। পানির নিচে ডুবে আছে ফসলি জমি ও রাস্তা-ঘাট।
১০ জুলাই ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন

তিস্তাপাড়ে পানিবন্দী অন্তত ৪ হাজার পরিবার 

গত দুই দিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
৯ জুলাই ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে রাত ১০টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৮ জুলাই ২০২১, ০৪:২১ অপরাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ বুধবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
৭ জুলাই ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন

বাড়ছে তিস্তার পানি, বন্দী ১ হাজারের বেশি পরিবার

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানিতে গত ১২ ঘণ্টায় তিস্তা নদীর পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে আজ শনিবার দুপুর থেকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ মিটার এবং বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে ৫২ দশমিক ৪০ মিটার দিয়ে।
৩ জুলাই ২০২১, ০৩:২৭ অপরাহ্ন

নামতে শুরু করেছে মুহুরী ও কহুয়া নদীর পানি

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চিহ্ন রয়ে গেছে বন্যায় ক্ষয়ক্ষতির। বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলের চাপ কমে যাওয়ায়, আজ শুক্রবার সকাল থেকে মুহুরী ও কহুয়া নদীর পানি নামতে শুরু করেছে। দুপুর থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার নীচে দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
২ জুলাই ২০২১, ১২:৪১ অপরাহ্ন

সিলেটে ২ দফা ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিট ও ৬টা ৩০ মিনিটে সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্প হয়।
৭ জুন ২০২১, ০১:২২ অপরাহ্ন

ঘুর্ণিঝড়ে ভেসে গেছে ৫৫ কোটি টাকার মাছ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্ফীত জোয়ারের পানিতে পটুয়াখালীতে প্রায় ছয় হাজার পুকুর ও এক হাজার ৬৮১টি ঘেরের মাছ ভেসে গেছে। এতে মাছ চাষিদের অন্তত ৫৫ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
১ জুন ২০২১, ০১:০১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: কক্সবাজার সৈকতের ১৩ হেক্টর ঝাউ বাগানসহ ২৩ হেক্টর বন ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও সাগরের জোয়ারের প্রবল ধাক্কায় কক্সবাজার সমুদ্র সৈকতের ১৩ হেক্টর ঝাউ বাগানসহ মোট ২৩ হেক্টর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপকূলীয় বন বিভাগের আরও কিছু ঝাউ বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩১ মে ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ৬টি সেতু-কালভার্টসহ ৭২৭ কি.মি. গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতে ৩টি সেতু, ৩টি কালভার্টসহ ৭২৭.৮১ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক ও গ্রামীণ অবকাঠামো মেরামতে প্রয়োজন ৯৫ কোটি টাকা।
৩১ মে ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন

ধরলায় ভাঙন

ধরলা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ৬০ বছর বয়সি ঈমান আলী। একই অবস্থা সাইদুল ইসলাম (৫০), জহুরুল হক (৫৫) ও আব্দুর রহমানেরও (৫৮)।
৩১ মে ২০২১, ০৯:৪৮ পূর্বাহ্ন

সিলেটে ধারাবাহিক ভূমিকম্প: ৮ ভবন ১০ দিন বন্ধ রাখার নির্দেশ

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চার দফা ভূমিকম্প এবং রোববার ভোরে আরেক দফা ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থেকে সিলেটে সতর্কতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ রোববার নগরীর আটটি ঝুঁকিপূর্ণ ভবন আগামী দশ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
৩০ মে ২০২১, ০৪:৩৭ অপরাহ্ন

বেড়িবাঁধে আশ্রয় নিচ্ছেন দুর্গতরা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তরা বেড়িবাঁধের ওপর আশ্রয় নিচ্ছেন। তারা ঝুপড়ি ঘর তুলে কোনো রকমে পরিবার পরিজন নিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করছেন।
৩০ মে ২০২১, ০২:১৮ অপরাহ্ন

সিলেটে আবার মৃদু ভূমিকম্প

সিলেটে পাঁচ বার ভূমিকম্পের একদিন পর আজ রোববার ভোরে সেখানে আবার মৃদু ভূমিকম্প হয়েছে।
৩০ মে ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ন