‘ফুয়েল পাস’ অ্যাপের আওতায় এলো প্রাইভেটকার, প্রথমে পাবেন যারা
রাজধানীতে মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেটকারেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, জ্বালানি বিতরণের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে ব্যক্তিগত গাড়ি ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্য সিরিজের প্রাইভেটকারও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, অতি দ্রুত ঢাকার সব ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেল দেওয়া করা হবে।
সংশ্লিষ্টরা 'ফুয়েল পাস' অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইট থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন।
ফুয়েল পাস ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েড প্লে-স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.emrd.fuelpass
ফুয়েল পাস ওয়েব লিংক: https://www.fuelpass.gov.bd/
iPhone অথবা IOS ব্যবহারকারীরা https://www.fuelpass.gov.bd/ ওয়েবসাইট থেকে ফুয়েল পাস এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।