সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের বৈকারি এলাকায় এ ঘটনা ঘটে।
২০ ডিসেম্বর ২০২১, ১২:৩৩ অপরাহ্ন

বন্যপ্রাণী সংরক্ষণে এয়ারগান ব্যবহার-বহন নিষিদ্ধ করেছে সরকার

দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৩ অপরাহ্ন

হাতি হত্যার অভিযোগে বাবা-ছেলে কারাগারে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতি হত্যা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ অপরাহ্ন

আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারছি না: পরিবেশমন্ত্রী

সংবিধানের ১৮ (খ) অনুচ্ছেদে বন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বাধ্যতামূলক বলা হলেও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন যে তারা বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারছেন না।
৯ ডিসেম্বর ২০২১, ০৩:৪০ অপরাহ্ন

বাংলাদেশকে ২০ শতাংশ বেশি বিদ্যুৎ দেবে ভারত

বাংলাদেশকে আরও ৫ বছরের জন্য ২০ শতাংশ বেশি বিদ্যুৎ দেবে ভারত। নবায়নকৃত চুক্তির অধীনে এটি দেওয়া হবে।
৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন

বাঘ শাবক মৃত্যুর কারণ মাছি!

মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় মাছির কারণে বাঁচতে পারছে না বাঘ শাবক। গত ৫ বছরে এই চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৪টি শাবকের সবগুলোই মাছিবাহিত রোগ ট্রাইপেনোসোমায় মারা গেছে।
৪ ডিসেম্বর ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরের চর বিজয়ে পাখি নিধন, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

পটুয়াখালীর কুয়াকাটার অদূরে বঙ্গেfসাগরের জেগে উঠা ‘চর বিজয়ে’ পাখি নিধনে অভিযোগ উঠেছে।
২ ডিসেম্বর ২০২১, ০৪:০৫ অপরাহ্ন

বকেয়া বিল পরিশোধ না করায় ২১ হাজার ৮৩৮ মামলা: বিদ্যুৎ বিভাগ

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় গ্রাহকদের বিরুদ্ধে এখন মোট ২১ হাজার ৮৩৮টি মামলা চলছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
২ ডিসেম্বর ২০২১, ০২:১২ অপরাহ্ন

নড়াইলে উদ্ধার ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত

নড়াইলে জেলেদের জালে ধরা পড়া একটি ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রেলবাজার এলাকায় পদ্মা নদীতে সেটিকে ছাড়া হয়।
২ ডিসেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন

১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম কমল ৮৫ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নিধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২ ডিসেম্বর ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হাতির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা একটি হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
১ ডিসেম্বর ২০২১, ০৩:০২ অপরাহ্ন

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি সই

দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, উত্তর সিটি করপোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন

ফসল খাওয়ার অভিযোগে বন্য হাতির বিরুদ্ধে জিডি

ফসল খাওয়ার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্য হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিপুল কুমার সেন নামের স্থানীয় এক​​​​​​​ বাসিন্দা।
২৮ নভেম্বর ২০২১, ০২:৩৬ অপরাহ্ন

হাতি হত্যায় অভিযুক্ত মারা গেলেন হাতির আক্রমণে

বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যার ঘটনায় অভিযুক্ত হওয়ার ২ সপ্তাহের মাথায় হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার জানে আলম (৩৫)।
২৮ নভেম্বর ২০২১, ০১:০২ অপরাহ্ন

জবই বিলে পাখিদের ওপর দুর্ভাগ্য নেমে আসে যেভাবে

এ বছর শীত এখনো উত্তরবঙ্গে জেঁকে বসেনি। তবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সকালগুলো মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার মাঝে। এরই মধ্যে জবই বিলে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। তার মধ্যে আছে বেশ কয়েক প্রজাতির পরিযায়ী হাঁস। গত বৃহস্পতিবার দেখা গেল বিলের দক্ষিণের অংশটি পাখিদের কলকাকলিতে মুখরিত। কিন্তু এই পাখিরা হয়তো জানে না খুব শিগগির তাদের দুর্দিন শুরু হবে, চলে যেতে হবে এই জলাভূমি ছেড়ে।
২৭ নভেম্বর ২০২১, ০৪:২১ অপরাহ্ন

ইকোপার্ক থেকে উদ্ধার ১৭ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ১৭টি বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
২৭ নভেম্বর ২০২১, ০৩:১৫ অপরাহ্ন

আহত নীলগাইটি গ্রামবাসীর তাড়া খেয়ে মারা গেল

ভারত থেকে আহত অবস্থায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রবেশ করা নীলগাইটি গ্রামবাসীর তাড়া খেয়ে মারা গেছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ নভেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে বিরল প্রজাতির হনুমানের মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমান।
২৭ নভেম্বর ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন

কক্সবাজারের বন থেকে হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজারে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১২ টার দিকে বন বিভাগ নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাতঘরিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মৃত হাতিটি উদ্ধার করে।
২১ নভেম্বর ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন

বাগেরহাটে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ নভেম্বর ২০২১, ০১:১৪ অপরাহ্ন