নতুন রেকর্ড একদিনে ১৪,৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টায় এ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে।
১২ এপ্রিল ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
চিংড়ির ঘের থেকে কুমির উদ্ধার
বাগেরহাটের মোংলায় একটি চিংড়ির ঘের থেকে একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার একটি চিংড়ির ঘের থেকে কুমিরটিকে উদ্ধার করা হয়।
১২ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
উজানের ঢলে সিরাজগঞ্জে তলিয়ে গেছে শতাধিক হেক্টর জমির ধান
উজান থেকে নেমে আসা পানির তোড়ে গত কয়েকদিনে সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী তিন উপজেলায় শতাধিক একর ফসলি জমি প্লাবিত হয়েছে। অসময়ের পানিতে ডুবে যাওয়া ফসল বাঁচাতে সিরাজগঞ্জ সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর উপজেলার কৃষকরা আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।
১২ এপ্রিল ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
নিকলী হাওরে বজ্রপাতে নিহত ১, আহত ২
কিশোরগঞ্জের নিকলী হাওরে বজ্রপাতে আব্দুল জলিল (৪৫) নামে এক হাঁসের খামারি নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন।
১১ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
এবার শিল্প শ্রেণীর গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস বন্ধ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পেট্রোবাংলা।
১১ এপ্রিল ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
কালবৈশাখীর তাণ্ডবে নাসিরনগরে স্কুলভবনসহ ২৫০ ঘর বিধ্বস্ত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কালবৈশাখীতে একটি সরকারি স্কুলের ভবনসহ আড়াই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
১১ এপ্রিল ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন
ভারী বর্ষণে হাওরে আকস্মিক বন্যার পূর্বাভাস
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
১০ এপ্রিল ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওরের ৭ হাজার হেক্টর জমির বোরো ধান
পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবারো বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলের কৃষক।
১০ এপ্রিল ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
আসাম-মেঘালয়ে বৃষ্টির পূর্বাভাসে হাওর এলাকায় ফের অকাল বন্যার শঙ্কা
দেশের হাওর এলাকায় আবারও অকাল বন্যার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, ২ দিনের মধ্যেই উজান থেকে আসা পাহাড়ি ঢল নামতে পারে। আজ শনিবারও বৃষ্টির সম্ভাবনা আছে।
৯ এপ্রিল ২০২২, ০৭:১৫ পূর্বাহ্ন
বাঁশখালী সৈকতে বালু উত্তোলনের অভিযোগ, এক্সক্যাভেটর জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
৮ এপ্রিল ২০২২, ০৪:৩৪ অপরাহ্ন
ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর সুটকি নদীর নামজারি আদেশ স্থগিত
দ্য ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশের পর অস্তিত্বহীন ইয়াহিয়া ফিশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নামে সুটকি নদী নামজারির আদেশ স্থগিত করেছেন হবিগঞ্জ জেলা জজ আদালত।
৮ এপ্রিল ২০২২, ০৩:৩০ অপরাহ্ন
খাল থেকে আবর্জনা তুলে সড়কে, দুর্ভোগে এলাকাবাসী
চট্টগ্রাম মহানগরীর চকবাজার ফুলতলা এলাকায় চাক্তাই খাল থেকে বর্জ্য তুলে স্তূপ করা হয়েছে সড়কে। সড়কে বর্জ্য ফেলে রাখায় সপ্তাহখানিক ধরে চরম দুর্ভোগ আছেন এলাকাবাসী ও পথচারীরা।
৮ এপ্রিল ২০২২, ০১:০০ অপরাহ্ন
দেশে একদিনে রেকর্ড ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন
অসময়ে তিস্তার চরে হাঁটু পানি, তলিয়ে গেছে ফসল
ভরা চৈত্র মাসে হঠাৎ উজানের পানিতে তলিয়েছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। ৪ দিন ধরে হাঁটু পানিতে ডুবে আছে চরাঞ্চলের কৃষকের উঠতি ফসল। তিস্তার ডালিয়া ব্যারেজের উজানে ভারত এবং বাংলাদেশ অংশে বৃষ্টিপাত হওয়ায় পানি বেড়েছে বলে দাবি করা হচ্ছে।
৭ এপ্রিল ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
দেশে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা প্রায় ৫০ লাখ
দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৪৯ লাখ ৯১ হাজার ৭৫টি যানবাহন রয়েছে। এর মধ্যে গ্যাসোলিনচালিত (অকটেন বা পেটোল) ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি, ডিজেলচালিত ৫ লাখ ৩৯ হাজার ৭৮২টি, সিএনজিচালিত ২ লাখ ৩৮ হাজার ৫৪০টি, এলজিপিচালিত ৬ হাজার ২৭৮টি, দ্বৈত জ্বালানিচালিত ৩২ হাজার ২৪৬, ইলেকট্রিক মোটরড্রাইভ ৪০টি, ডিজেল বা সিএনজিচালিত ১৫৮টি ও কেরোসিনচালিত ৭৫টি।
৭ এপ্রিল ২০২২, ০২:২১ অপরাহ্ন
বিবিয়ানায় ৫ কূপে পূর্ণমাত্রায় গ্যাস উৎপাদন শুরু
গ্যাস সরবরাহ ৪ দিন বিঘ্নিত হওয়ার পর বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় পূর্ণ উৎপাদন শুরু হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
বাঁধ দিয়ে মাছ চাষ, ৪০ বছর পর অবমুক্ত চিঙ্গড়িয়া খাল
অবশেষে আন্ধারমানিক নদীর সঙ্গে মিশলো পটুয়াখালীর চিঙ্গড়িয়া খাল। খালের ৪টি বাঁধ কেটে দিয়ে ৪০ বছর পর খালটি অবমুক্ত করল উপজেলা প্রশাসন। খালটির পানি প্রবাহ সচল হওয়ায় স্বস্তি জানিয়েছেন এলাকার মানুষ।
৭ এপ্রিল ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন
‘বঙ্গবন্ধুর আগামী জন্মদিনের আগেই ঢাকার নদীগুলো দূষণমুক্ত হবে’
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামী জন্মদিনের আগেই ঢাকার আশেপাশের নদীগুলো দূষণমুক্ত করা হবে। এই কাজে সিটি করপোরেশনসহ কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
৬ এপ্রিল ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
পারকি সমুদ্র সৈকতে এক্সক্যাভেটরের থাবা, সৈকতের বালু যাচ্ছে স্কুল মাঠে
চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত থেকে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। এক্সক্যাভেটর দিয়ে সৈকতের ঝাউ বাগান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু ছাড়াও সৈকতের পাশে সরকারি খাস জমি থেকে প্রকাশ্যে মাটি কেটে নেওয়া হচ্ছে। প্রভাবশালীদের তালিকায় আছেন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকার দলীয় নেতা ও ব্যবসায়ী। এ বিষয়ে নীরব স্থানীয় প্রশাসন।
৫ এপ্রিল ২০২২, ০১:০২ অপরাহ্ন
পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জে ৫১৫ হেক্টর বোরো ফসল পানির নিচে
পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চলের ৩৭০ হেক্টর এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলের ১৪৫ হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৫ এপ্রিল ২০২২, ১০:০২ পূর্বাহ্ন