মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ২৯.১৮ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন আট জন এবং করোনা উপসর্গ ছিল ১১ জনের।
৫ আগস্ট ২০২১, ০৫:৫৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ শনাক্ত ৩৯.১৫ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন। একই সময়ে ৫৯০টি নমুনা পরীক্ষা করে ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৫ শতাংশ।
৫ আগস্ট ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন

পাবনায় হাই ফ্লো অক্সিজেন সংকট, বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যু

পাবনায় করোনায় মৃত্যুহার কম থাকলেও, জেলা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। হাসপাতালের কোভিড ইউনিটে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮২ জনই মারা গেছেন গত একমাসে। হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া রোগীদের বেশিরভাগেরই করোনার লক্ষণ ছিল।
৪ আগস্ট ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন

অক্সিজেন ও লোকবল সংকটের মধ্যেও রোগীর স্বজনরা মজুদ করছে অক্সিজেন

করোনা চিকিৎসা সুষ্ঠুভাবে দেয়ার জন্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছসেবক চেয়েছে বরিশাল জেলার করোনা প্রতিরোধ কমিটি ও হাসপাতাল কর্তৃপক্ষ। 
৪ আগস্ট ২০২১, ০১:৪৬ অপরাহ্ন

সিলেটে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনাভাইরাসের সংক্রমণে সিলেটে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা ও হারের নতুন নতুন রেকর্ড হচ্ছে। এরসঙ্গে প্রতিদিনই বাড়ছে টিকা নিতে আগ্রহীদের সংখ্যাও। তবে, টিকা নিতে রেজিস্ট্রেশন করে নিয়মানুযায়ী মোবাইলে মেসেজ পাওয়ার পর টিকাকেন্দ্রে যাওয়ার নির্দেশনা থাকলেও, প্রতিদিনই অসংখ্য মানুষ মেসেজ ছাড়াই ভিড় করছেন সিলেট নগরীর টিকাকেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
৪ আগস্ট ২০২১, ০১:৩৮ অপরাহ্ন

সরাসরি ৩০টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট কিনবে সরকার

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা পূরণে সরকার সরাসরি পদ্ধতিতে ৩০টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট কিনতে যাচ্ছে।
৪ আগস্ট ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু

মানিকগঞ্জে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে উদ্বেগজনকভাবে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
৪ আগস্ট ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৯.৩৫ শতাংশ 

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। এছাড়া এই সময়ে জেলায় নতুন করে আরও ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৫ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৪ আগস্ট ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন

আজ মৃত্যু ২৪১, শনাক্তের হার ২৭.৯১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ৬৩৮ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের, শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৪২.৪৪ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন চার জন। এসময়ে ৪১৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৭ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪২ দশমিক ৪৪ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪ শনাক্ত ৩৪.৬৭ শতাংশ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ২২৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭৭৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬৭ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ন

খুলনায় আরও ৯ জনের মৃত্যু শনাক্ত ২০.৫৪ শতাংশ

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে তিনটিতে নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ২৫৮টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৫৪ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ শনাক্ত ৩৬.৭৬ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৯টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ০৩:৩০ পূর্বাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৩২.২৯ শতাংশ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০৯টি নমুনা পরীক্ষায় ২২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯ শতাংশ।
৪ আগস্ট ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন

প্রবাসী ৬ বাংলাদেশির প্রচেষ্টায় আসছে আরও ৩০০ ভেন্টিলেটর

আমেরিকা-কানাডা প্রবাসী ছয় বাংলাদেশির উদ্যোগে দেশে আসছে আরও ৩০০ ভেন্টিলেটর। আগামী সাত দিনের মধ্যে ভেন্টিলেটরগুলো দেশে এসে পৌঁছবে।
৩ আগস্ট ২০২১, ০৭:৫৫ অপরাহ্ন

বরিশালে করোনা চিকিৎসায় দ্বিগুণ হচ্ছে শয্যা

বরিশাল জেলায় সরকারি পর্যায়ে কোভিড বেডের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা পর্যায়ে করোনা সংক্রান্ত কমিটি।
৩ আগস্ট ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন

সকালে মেয়ে আইসিইউতে, বিকেলে মাঝনদীতে মায়ের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার (৩৫) সকালে ভর্তি হন আইসিইউতে। আর, বিকেলে তার করোনা আক্রান্ত মা আয়শা আক্তারকে (৬০) হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে মারা যান। আজ মঙ্গলবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।
৩ আগস্ট ২০২১, ০৩:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ভয়াবহ জুলাই

করোনার তীব্র ঝুঁকিতে থাকা খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় জুলাই মাসে ভয়াবহতা ছিল নজিরবিহীন। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ভয়াবহতার হিসেবে মহামারির শুরু থেকে চলতি মাস পর্যন্ত হিসেবে সবচেয়ে ভয়ংকর ছিল গত জুলাই মাসটি।
৩ আগস্ট ২০২১, ০২:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে করোনায় এ পর্যন্ত ২৮ রোহিঙ্গাসহ ২০২ জনের মৃত্যু

কক্সবাজার জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দুইশ ছাড়িয়েছে। গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মারা গেছেন ২০২ জন। তাদের মধ্যে রোহিঙ্গা ২৮ জন।
৩ আগস্ট ২০২১, ০২:৩২ অপরাহ্ন