হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৬৬৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৬।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন।
অন্যদিকে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে।