হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৭
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা ও একজন সিলেট বিভাগে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৪৭ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৫৪ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২৮ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ১৯৮ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।