হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ৭৭৯
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গে ৬৮৪ জন মারা গেছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত হলো।
একই সময়ে ৯৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন।