ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪ জন মারা গেছেন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩১৪ জন। তাদের মধ্যে ৮৫১ জন পুরুষ ও ৪৬৩ জন নারী।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১২১ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৩ জন পুরুষ।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং ঢাকা বিভাগ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে।