ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৭৬ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকায় ৪ জন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।
মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।
এর আগে, গতকাল রেকর্ড ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা গেছেন অন্তত ৭ জন।