রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৯.৭১ শতাংশ
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৯ দশমিক ৭১।
১০ জুলাই ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্তের হার ৪৭.১৯ শতাংশ
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
১০ জুলাই ২০২১, ০৯:৫৭ পূর্বাহ্ন
আগস্টের শুরুতে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী আগস্ট মাসের শুরুতে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ৬০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১০ জুলাই ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯.৮২ শতাংশ, মৃত্যু ৫
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক অসিত মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুলাই ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন
বিএসএমএমইউ কনভেনশেন সেন্টার হবে ১০০০ শয্যার ফিল্ড হাসপাতাল
করোনা রোগীর চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশেন সেন্টার ১০০০ শয্যার ফিল্ড হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১০ জুলাই ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ন
খুলনা বিভাগে আজ আরও ৪৬ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুলাই ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে আজ করোনায় মৃত্যু ১৬
বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭২১ জনের নমুনা পরীক্ষায় ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৩৯ শতাংশ।
১০ জুলাই ২০২১, ০৭:০১ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
১০ জুলাই ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
মমেক হাসপাতালে আজ মৃত্যু ১২, শনাক্তের হার ৩৫.৮৯ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুলাই ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ন
বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ, টিকা সংকটে দিশেহারা কৃষক
বরগুনার আমতলী উপজেলায় ব্যাপকহারে গরুর ক্ষুরা রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে উপজেলার সাত ইউনিয়নের প্রায় তিন হাজারেরও বেশি গরু এ রোগে আক্রান্ত হয়েছে।
১০ জুলাই ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্তের হার কমে ৩১.৬২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
১০ জুলাই ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুলাই ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন
খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে মৃত্যু ১০
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালের মধ্যে তিনটিতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
১০ জুলাই ২০২১, ০৪:০৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু ২২, শনাক্তের হার ২৯.৮৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন।
১০ জুলাই ২০২১, ০৩:৪৪ পূর্বাহ্ন
অধিক সুরক্ষার জন্য টিকার ‘বুস্টার ডোজের’ কথা ভাবছে ফাইজার
ভ্যাকসিনকে আরও শক্তিশালী করতে এবং করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে একটি বুস্টার ডোজ আবিষ্কারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।
৯ জুলাই ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
মৃত্যু ২১২, আজ আবার রেকর্ড
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বুধবার করোনায় ২০১ জন মারা গিয়েছিল। গতকাল মারা গিয়েছিল ১৯৯ জন।
৯ জুলাই ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯.৭৪ শতাংশ, মৃত্যু ১
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩৯ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
৯ জুলাই ২০২১, ১০:১১ পূর্বাহ্ন
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬.৬৫ শতাংশ
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এছাড়া, আরও তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
৯ জুলাই ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ন
গণমাধ্যমকে তথ্য না দেওয়ার ‘অনুরোধ’ ঢাকার সিভিল সার্জনের
সরকারি হাসপাতালগুলোকে ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
৯ জুলাই ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ন
সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ জুলাই ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন