ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ২০০, হার ৪২.৬৪ শতাংশ
ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। তাদের সবাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় একদিন সর্বোচ্চ ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২.৬৪ শতাংশ।
১৯ জুলাই ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন
আজ আবার রেকর্ড ২৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার ৩২১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটাই। এর আগে, গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।
১৯ জুলাই ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
পাবনা জেনারেল হাসপাতালে এখনও শুরু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ
পাবনা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ হলেও, লিকুইড অক্সিজেন সরবরাহ না করায় তা চালু করা যায়নি। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রুহুল হোসেন আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
১৯ জুলাই ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
রংপুর বিভাগে একদিনে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ২৬.৭৫ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৯ জুলাই ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
ফরিদপুরে একদিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৮.৪০ শতাংশ
ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ৪০। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও সন্দেহে মারা গেছেন ছয় জন।
১৯ জুলাই ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫.৪৫ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৫ দশমিক ৪৫ শতাংশ। এ সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
১৯ জুলাই ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ন
খুলনা বিভাগে একদিনে ৫২ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৩৪ শতাংশ
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পাঁচ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৫ জন।
১৯ জুলাই ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন
সাতক্ষীরায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ২২.৫৯ শতাংশ
ঈদকে সামনে রেখে চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়ছেন রোগীরা। ফলে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কমতে শুরু করেছে।
১৯ জুলাই ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ন
খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
১৯ জুলাই ২০২১, ০৬:৪১ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৮ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।
১৯ জুলাই ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
রামেক করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮.৫৯ শতাংশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচ জন এবং উপসর্গ নিয়ে নয় জন মারা গেছেন।
১৯ জুলাই ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ২৮.২৯ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন।
১৯ জুলাই ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চট্টগ্রামে শিশুদের করোনা সংক্রমণ বাড়ছে: গবেষণা
চট্টগ্রামে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। সম্প্রতি গবেষণার জন্য নির্বাচিত করোনাভাইরাস আক্রান্ত ১২ শিশুর সবাইকে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত পাওয়া যায়।
১৮ জুলাই ২০২১, ০২:৫৫ অপরাহ্ন
জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
১৮ জুলাই ২০২১, ০১:৫৮ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ৬৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৮ জুলাই ২০২১, ০১:৪১ অপরাহ্ন
দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা আলোচনা করব: দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।
১৮ জুলাই ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
আজ মৃত্যু ২২৫, শনাক্ত ১১৫৭৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১১ হাজার ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৮ জুলাই ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
সিলেট বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু। একই সময়ে এক হাজার ৮৬৩টি নমুনা পরীক্ষা করে ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ।
১৮ জুলাই ২০২১, ১১:০০ পূর্বাহ্ন
র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল ৭৮ প্রতিষ্ঠান
কোভিড-১৯ পরীক্ষার জন্য সারাদেশের ৭৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট ব্যবহারের অনুমতি পেয়েছে।
১৮ জুলাই ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ন
কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি উদ্বেগজনক: স্বাস্থ্য অধিদপ্তর
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে স্থাপিত কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।
১৮ জুলাই ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন