রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি: আশরাফ গনি

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, ৬০ লাখ মানুষের রাজধানী শহরে রক্তপাত এড়াতে তিনি দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
১৫ আগস্ট ২০২১, ০৭:১৪ অপরাহ্ন

আফগান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ পাকিস্তান

তালেবানদের কাবুলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ এবং রাজনৈতিক নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।
১৫ আগস্ট ২০২১, ০৫:০৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার নয়, সরাসরি পূর্ণ ক্ষমতা চায় তালেবান

অন্তর্বর্তীকালীন সরকার নয় বরং আফগানিস্তানে সরাসরি সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তালেবান।
১৫ আগস্ট ২০২১, ০৪:৪৭ অপরাহ্ন

আশরাফ গনিকে ‘সাবেক প্রেসিডেন্ট’ উল্লেখ করে আবদুল্লাহ’র ক্ষোভ

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ আগস্ট ২০২১, ০৪:১১ অপরাহ্ন

কাবুলে কানাডার দূতাবাস বন্ধ, কর্মীদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ

কাবুলে নিজেদের দূতাবাসে কার্যক্রম স্থগিত করেছে কানাডা।
১৫ আগস্ট ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন

আফগানিস্তানে ‘অন্তর্বর্তী সরকারে'র দায়িত্ব পেতে পারেন জালালি

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন উঠেছে। 
১৫ আগস্ট ২০২১, ০৩:১১ অপরাহ্ন

আফগানিস্তান ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি

তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরের আলোচনার মধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার খবর পাওয়া গেছে।
১৫ আগস্ট ২০২১, ০১:৫৮ অপরাহ্ন

প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান প্রতিনিধি দল, ক্ষমতা হস্তান্তরের আলোচনা চলছে

আট থেকে নয় জনের একটি তালেবান প্রতিনিধি দল এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।
১৫ আগস্ট ২০২১, ১২:২১ অপরাহ্ন

আফগানিস্তানে তালেবানদের প্রধান নেতা কারা

আফগান সরকারের বিরুদ্ধে ২০০১ সাল থেকে লড়ছে তালেবান বাহিনী। তাদের এই লড়াইয়ে মূল ভূমিকা রেখেছেন ছয় জন গুরুত্বপূর্ণ নেতা।
১৫ আগস্ট ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তবর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল।
১৫ আগস্ট ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন

ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের সঙ্গে আলোচনায় তালেবান

যুদ্ধবিধ্বস্ত আফগান সরকার দেশটির ভবিষ্যৎ নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা করছে। আজ রোববার সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৫ আগস্ট ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন

চারদিক দিয়ে কাবুলে ঢুকছে তালেবান: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান যোদ্ধারা। আজ রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
১৫ আগস্ট ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন

কাবুলে মার্কিন দূতাবাসে হেলিকপ্টার, আফগানিস্তান ছাড়ছেন কূটনীতিকরা!

তালেবানদের হাতে আজ রোববার সকালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের পতনের পর রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসে হেলিকপ্টার উঠা-নামা করতে দেখা গেছে।
১৫ আগস্ট ২০২১, ০৭:৫৩ পূর্বাহ্ন

তালেবানের দখলে জালালাবাদ, পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন কাবুল

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’— বাংলার কবির এই প্রত্যয় যেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে একেবারেই অচল। কেননা, তালেবানরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে বিনা যুদ্ধেই। একইসঙ্গে রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে।
১৫ আগস্ট ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন

তালেবানকে যুদ্ধবিরতির আহ্বান কাতারের

আফগানিস্তানে তালেবানদের যুদ্ধ বন্ধ করতে এবং আগ্রাসী অবস্থান থেকে পিছু হটার আহ্বান জানিয়েছে কাতার। আজ শনিবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও তালেবানদের শীর্ষ প্রতিনিধির মধ্যে বৈঠকের সময় এ আহ্বান জানানো হয়।
১৪ আগস্ট ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন

আফগানিস্তান থেকে বাংলাদেশিসহ প্রবাসী কর্মীদের ফিরিয়ে আনছে ব্র্যাক

আফগানিস্তানে কর্মরত বাংলাদেশিসহ প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ দেশে ফিরিয়ে আনছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
১৪ আগস্ট ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ন

আফগান নেতাদের তালেবানের সঙ্গে আলোচনার আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ শুক্রবার বলেছেন, আরও সহিংসতা এড়াতে আফগান নেতাদের তালেবানদের সঙ্গে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে দ্রুত মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করার আহ্বান জানাচ্ছে পাকিস্তান।
১৩ আগস্ট ২০২১, ০৭:৩৭ অপরাহ্ন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ভুল ছিল: যুক্তরাজ্য

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। হুঁশিয়ারি দিয়ে দেশটি বলেছে, তালেবানের পুনরুত্থান চরমপন্থীদের জন্য একটি প্রজননক্ষেত্র তৈরি করবে যা বিশ্বকে হুমকিতে ফেলবে।
১৩ আগস্ট ২০২১, ০২:৪৪ অপরাহ্ন

তালেবানের দখলে সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহ

কান্দাহার ও হেরাতের মতো গুরুত্বপূর্ণ শহর দখলের পর তালেবানরা আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে।
১৩ আগস্ট ২০২১, ০৬:৫৫ পূর্বাহ্ন

দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে আফগানিস্তানে ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে তালেবানদের ক্রমবর্ধমান দখলদারিত্বের মুখে কাবুলে মার্কিন দূতাবাস থেকে কর্মী সংখ্যা আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
১৩ আগস্ট ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন