মিরপুরে বহুতল ভবনে আগুন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর-২ নম্বরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশের একটি ১০ তলা ভবনের তিনতলায় আগুন লেগেছে।

আজ সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ। 

ফায়ার সার্ভিস কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল ও আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।