প্রতিকূল আবহাওয়াতে পেঁয়াজবীজ নিয়ে শঙ্কায় কৃষক
প্রতিকূল আবহাওয়া, পোকার উপদ্রব এবং মৌমাছি পরাগায়নের কম হওয়ার কারণে ফরিদপুরের পেঁয়াজবীজ চাষিরা এ বছর তাদের প্রত্যাশিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন কী না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৯ মে ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন
মুগ ডালের ফলনে খুশি কৃষক, শ্রমিক সংকটে ফসল তোলা ব্যাহত
পটুয়াখালীতে এবার মুগ ডালের ভালো ফলনে খুশি কৃষক। দামেও সন্তুষ্ট। তবে খেত থেকে ডাল তোলায় শ্রমিক সংকটের কারণে সমস্যায় পড়েছেন চাষিরা।
৯ মে ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন
‘অশনি’র পূর্বাভাসে বোরো ধান আগাম কাটার নির্দেশ, শঙ্কায় কৃষক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ‘অশনি’র পূর্বাভাসের কারণে পটুয়াখালীতে কৃষকদের আবাদকৃত বোরো ধান কাটার নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ।
৭ মে ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারের চরে কমেছে কাউন চাষ
আশানুরূপ ফলন ও দাম না পাওয়ায় কুড়িগ্রাম এবং লালমনিরহাটের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ ২৬টি নদ-নদীর চরাঞ্চলে কমেছে কাউনের আবাদ। কয়েক বছর আগেও এসব চরাঞ্চল ছিল কাউনের আবাদে পরিপূর্ণ। প্রায় দেড় যুগ আগে চরাঞ্চলে কাউনকে ভাতের বিকল্প হিসেবে ব্যবহার করতেন চরবাসী।
৪ মে ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে, এখনই নদীতে নামতে চাইছেন না জেলেরা
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ জেলেরা আবার নদী-সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। আজ শনিবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে, দুই মাসের নিষেধাজ্ঞা হওয়ায় এবার কাঙ্ক্ষিত টার্গেট ৬ লাখ টন ইলিশ মাছ আহরণ সম্ভব হবে।
৩০ এপ্রিল ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলে ভুট্টা চাষে বিপ্লব
এ বছর চরাঞ্চলে ভুট্টার ভালো ফলন হয়েছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম বেড়েছে দ্বিগুণ। ভালো দাম পেয়ে গাইবান্ধা ও বগুড়ার চরাঞ্চলের কৃষকরা বেশ খুশি। কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি বছরই বাড়ছে ভুট্টা চাষ।
৩০ এপ্রিল ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন
এবার শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করল বিএফআরআই
দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদে একের পর এক সফলতা অর্জনের পর এবার হ্যাচারিতে প্রথমবারের মতো শোল মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।
২৭ এপ্রিল ২০২২, ০৩:৩৩ অপরাহ্ন
রংপুরে রাস্তায় আলু ফেলে কৃষক-ব্যবসায়ীদের প্রতিবাদ
আলুর ন্যায্য দাম না পাওয়ায় রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আজ সোমবার বেলা ১১ টায় রংপুর শহরের সাতমাথায় সড়কে আলু ফেলে ন্যায্য দাম নিশ্চিত এবং বিদেশে রপ্তানির দাবি জানান।
২৫ এপ্রিল ২০২২, ০১:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বড় গাছে আম কম, ছোট গাছে বেশি
চাঁপাইনবাবগঞ্জে এ বছর বড় গাছগুলোতে মুকুল কম হওয়ায় আম ধরেছে কম, তবে ছোট গাছে মুকুল বেশি হওয়ায় আমও ধরেছে বেশি। এবার বড় গাছের বাগান মালিকরা পড়েছেন দুশ্চিন্তায়।
২৫ এপ্রিল ২০২২, ০৩:২৪ পূর্বাহ্ন
বৈরি পরিবেশেও সুনামগঞ্জে ৭৭ শতাংশ ধান কাটা সম্পন্ন: কৃষিমন্ত্রী
‘বৈরি পরিবেশ মোকাবিলায় ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র কৃষকদের দেওয়া হচ্ছে। শুধু সুনামগঞ্জেই ৫৭৭টি কম্বাইন হারভেস্টর ব্যবহার হচ্ছে। এর ফলেই বৈরি পরিবেশের মধ্যেও সুনামগঞ্জে এখন পর্যন্ত ৭৭ শতাংশ বোরো ধান কাটা সম্ভব হয়েছে।’
২৪ এপ্রিল ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন
হাওরের ৪১ শতাংশ ধান কাটা হয়েছে
দেশের হাওরভুক্ত ৭ জেলার হাওরে উৎপাদিত ধানের মধ্যে ৪১ শতাংশ কাটা শেষ হয়েছে।
২১ এপ্রিল ২০২২, ০২:৩৬ অপরাহ্ন
ইটভাটার তাপ ও বিষাক্ত গ্যাসে ৩০০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ
টাঙ্গাইলের ঘাটাইলে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে প্রায় ৩০০ বিঘা জমির আধাপাকা ইরি-বোরো ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক।
২১ এপ্রিল ২০২২, ০১:৫৭ অপরাহ্ন
বাঁধ কেটে মাছের ঘেরে পানি, তলিয়ে গেল ১৭ একর জমির মুগডাল
বরগুনার তালতলীতে মাছের ঘেরে পানি সরবরাহ করতে বেড়িবাঁধ কাটায়, স্থানীয় কৃষকদের প্রায় ১৭ একর জমির মুগডাল এখন পানিতে তলিয়ে গেছে। উপজেলার খোট্টার চর এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটে।
২০ এপ্রিল ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে হিমাগারে আলুতে পচন, ১০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
রাজশাহীর পবা উপজেলায় আমান কোল্ড স্টোরেজে রাখা আলুতে পচন ধরেছে। হিমাগারের শীতলীকরণ যন্ত্রের ত্রুটির কারণে আলু পচে যাওয়ার অভিযোগ তুলে কৃষকরা হিমাগার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন।
২০ এপ্রিল ২০২২, ০১:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম-লিচুর ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কিছু এলাকায় রোববার রাতে শিলাবৃষ্টিতে আমসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ এপ্রিল ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
১ টাকায় শসা কিনে ২০ টাকায় বিক্রি
রমজান মাসে শসার ব্যাপক চাহিদা থাকলেও নায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়ছেন দিনাজপুরের কৃষকরা। গত কয়েকদিনে দাম কমে যাওয়ায় পাইকারি বাজারের ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ১ টাকা থেকে দেড় টাকায় প্রতি কেজি শসা কিনছেন। কয়েক হাত ঘুরে সেই শসা খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকায়।
১৭ এপ্রিল ২০২২, ১২:৫৮ অপরাহ্ন
দারকিনা মাছের প্রজনন কৌশল উদ্ভাবন করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট
দেশীয় প্রজাতির পরিবেশবান্ধব, অধিক পুষ্টিসমৃদ্ধ, বাহারি সুস্বাদু ও বিদেশে রপ্তানির সম্ভাবনাময় দারকিনা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনে সফল হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।
১৭ এপ্রিল ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
ফলন ভালো হলেও সুপারির দামে হতাশ কৃষক
আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাট ও কুড়িগ্রামে এ বছর সুপারির ফলন ভালো। তবে স্থানীয়বাজারে অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে সুপারি।
১৬ এপ্রিল ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
চিংড়ি ঘেরে লবণ পানি দিতে গিয়ে ৩০ একর বোরো ধান নষ্ট
বরগুনার তালতলীতে চিংড়ির ঘেরে লবণ পানি দিতে গিয়ে ৩০ একর জমির বোরো ধান নষ্ট হয়েছে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের সখিনা ও নিদ্রার চর গ্রামের এক মাছ চাষি তার ঘেরে লবণাক্ত পানি দিতে গেলে এ ঘটনা ঘটে।
১৫ এপ্রিল ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
গাজীপুরে তলিয়ে গেছে ১২০ হেক্টর জমির বোরো ধান
নদ-নদী ও বিলের পানি বেড়ে যাওয়ায় গাজীপুর মহানগর ও কালিয়াকৈর উপজেলাসহ গাজীপুর জেলার ১২০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। উপায় না দেখে আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।
১৩ এপ্রিল ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন