বঙ্গোপসাগর থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, মিয়ানমারের ৬ নাগরিকসহ আটক ৯
স্টার অনলাইন গ্রাফিক্স
কক্সবাজারের নিকটবর্তী গভীর বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে আটকের কথা জানিয়েছে র্যাব।
বুধবার দিবাগত রাতে কক্সবাজার র্যাব-১৫ এই অভিযান চালায়।
র্যাব জানিয়েছে, সাগরে অভিযানে মাদকসহ মিয়ানমারের ৬ নাগরিকসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, র্যাব এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে বিস্তারিত তথ্য জানাবে।