ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ: হাইকোর্টে বিএনপির ৬০ নেতাকর্মীর জামিন
ফাইল ছবি
ভোলায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬০ জনের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
ছয় সপ্তাহ পরে আসামিদের ভোলা স্পেশাল জজকোর্টে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।